
টাঙ্গাইলের সখীপুরে জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত সখীপুর ফিলিং স্টেশন-এ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে মাপযন্ত্রে কারসাজির প্রমাণ পাওয়া যায়। এতে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৫৪ মিলিলিটার এবং ১০ লিটারে প্রায় ৫৪২ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল।
এ ধরনের অনিয়মকে ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার