প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করবেন মেসি।
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে প্রথম একক ফুটবলার হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।
১৯৮১ সালে চালু হওয়া ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য পান।
গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে নির্বাচিত করার কথা জানানো হয়। ফুটবল মাঠে তাঁর অসাধারণ সাফল্য, বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরিদের বিবেচনায় এসেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন খ্যাতনামা মনোনীত ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে মেসিকে বিজয়ী হিসেবে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার