
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্ব পালনের প্রথম কার্যদিবস শুরু হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বঙ্গভবনে গিয়ে নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন। পরে তিনি রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে উঠবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার