ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর।
ঘটনার শুরু গত ১ নভেম্বর। ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-কে হাদিসের সঙ্গে তুলনা করেন।
মসিউর রহমান বলেন,
“এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী। হুজুররা বললে হাদিস হয়ে যেত। ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।”
তিনি আরও বলেন, অনেকে হয়তো ভাববেন পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি তেল মারছেন। কিন্তু তার মতে এটি একটি শাশ্বত বাণী।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর জেরেই তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা—এই মন্তব্যই কি তার পদচ্যুতির একমাত্র কারণ?
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার