
যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া বড় প্রকল্প গ্রহণে আগ্রহী নয় বর্তমান সরকার—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, অতীতের মতো পরিকল্পনাহীনভাবে মেগা প্রকল্প নেওয়ার প্রবণতা থেকে সরে এসেছে সরকার। বরং যে প্রকল্পগুলো বাস্তবসম্মত এবং জনসাধারণের উপকারে আসবে, সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, যেসব প্রকল্পে অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় না, সেগুলো নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো উন্নয়ন প্রকল্পগুলোকে বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ করা।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। এর মাধ্যমে রাজধানী ঢাকাকে বাইপাস করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও উত্তরবঙ্গের মধ্যে দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।
এছাড়া নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্যথায় এসব প্রকল্প জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
সরকার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করেই এগোতে চায় বলেও জানান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার