
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে প্রায় ১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত স্কুল জুতা দেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের বিভিন্ন জুতা প্রস্তুতকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
প্রতিমন্ত্রী বলেন, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে, যাতে ধাপে ধাপে পুরো দেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগে সহযোগিতা করবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, শিশুদের জন্য মানসম্মত ও একরকম জুতা নিশ্চিত করা জরুরি, যাতে কোনো ধরনের বৈষম্য বা মানের পার্থক্য না থাকে। এজন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে, যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। ডিজাইন ও গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার