
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে শিবু মার্কেটসংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) এবং রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। পরে ঘরের দরজা-জানালা ভেঙে পড়ে এবং ভেতর থেকে দগ্ধ অবস্থায় বাবা ও ছেলেদের উদ্ধার করা হয়।
প্রতিবেশীদের ধারণা, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস কিংবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।
জানা গেছে, আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক। তার তিন ছেলেও বিভিন্ন কাজে যুক্ত। দুর্ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। পরিবারের মা বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পান।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর। তাদের মধ্যে দুজনের শ্বাসনালিও দগ্ধ হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার