
দেশে ফার্নেস অয়েলের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।
নতুন এই মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত এপ্রিল মাসেও ফার্নেস অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। ওই সময় লিটারে বড় অঙ্কের মূল্যবৃদ্ধির পর এবার আবারও নতুন করে সমন্বয় করলো কমিশন।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের দাম (এফওবি) ও মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্ল্যাটস রেট এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশও বিবেচনায় নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয়ে পড়তে পারে। ফলে ভবিষ্যতে বিদ্যুতের দামেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার