সরকারি সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে স্বাক্ষাৎ করেছেন। পুতিন বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং আলোচনার মাধ্যমে তা নতুন গুরুত্ব পাচ্ছে।
তুর্কি কূটনৈতিক সূত্র অনুযায়ী, তাতারের কাজান শহরে ফিদানের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। ক্রেমলিন এই বৈঠকের সূচনা বক্তব্যের একটি ট্রান্সক্রিপ্ট প্রকাশ করে, যেখানে পুতিনকে বলা হয়েছে যে মস্কো ও আঙ্কারার সম্পর্ক ‘ধীরে ধীরে উন্নতি করছে’।
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমরা এতে অত্যন্ত সন্তুষ্ট।
পুতিন বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ এখন আর শুধু আনুষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তা ‘সত্যিকারের বন্ধুত্বপূর্ণ’ এবং ক্রমাগত নতুন অর্থ ও গুরুত্ব পাচ্ছে।
এরদোয়ানের ভূমিকায় ক্রেমলিনের প্রশংসা
পুতিন বলেন, এই অগ্রগতির বড় অংশই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অবস্থানের কারণে হয়েছে। তিনি ফিদানকে অনুরোধ করেন যেন তিনি এরদোয়ানের প্রতি তার শুভেচ্ছা পৌঁছে দেন এবং জানান যে তাকে রাশিয়ায় সবসময় স্বাগত জানানো হয়।
পুতিন আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের ফাঁকে আপনার সঙ্গে দেখা করতে পেরে এবং আমাদের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বর্তমান বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত।’
ফিদান এরদোয়ানের ‘উষ্ণ শুভেচ্ছা’ পুতিনের কাছে পৌঁছে দেন এবং বলেন, ‘আসলে আমাদের অঞ্চল এবং বিশ্ব এখন অত্যন্ত ব্যস্ত আন্তর্জাতিক এজেন্ডার মধ্য দিয়ে যাচ্ছে, এবং এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার