ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান হাম-এডিনো ভাইরাসের ছোবল: চিকিৎসা ব্যয়ে ঋণের জালে ৮৯ শতাংশ পরিবার বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রিয়াল ছাড়লেন গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তিতে ফুলহ্যামে স্প্যানিশ ফরোয়ার্ড না ফেরার দেশে অভিনেত্রী রিনা রহমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম ‘চ্যালেঞ্জিং গল্প পেলে ফিরব’— শাকিবকে সিনেমার প্রতিশ্রুতি দিলেন ববিতা ‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে পুলিশ থাকবে কঠোর’ — খুলনা রেঞ্জ ডিআইজি ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

২০২৪ সালের ৪ আগস্ট ছিল জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এদিনই নেওয়া হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত, যা পরবর্তী সময়ে আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

সারা দেশে সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালিত হয়। রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী ৯৮ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে এবং মোবাইল ইন্টারনেটসহ ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ  আগস্টজুড়ে নাশকতার শঙ্কা, দেশব্যাপী সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগের দিন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে ৪ আগস্ট রাতেই আন্দোলনের সমন্বয়করা নতুন সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট পালনের ঘোষণা দেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ পৃথক বার্তায় দেশবাসীকে পরদিনই ঢাকামুখী হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, ৬ আগস্টের কর্মসূচি ঘিরে সরকার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরও ঢাকায় সমবেত করার প্রস্তুতি ছিল। প্রশাসনের ভেতর থেকে সেই তথ্য আন্দোলনের নেপথ্যে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছালে কৌশলগতভাবে কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারের পূর্বপ্রস্তুতির বড় অংশ কার্যকর করার সুযোগ নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ  ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ আগস্ট রাতে আন্দোলনের নেতৃত্বে বিভক্তির গুঞ্জন ছড়ালেও তা প্রত্যাখ্যান করেন সমন্বয়ক সারজিস আলম। তার অভিযোগ, আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করতে গোয়েন্দা সংস্থা ও সরকারপন্থী কিছু মহল এ ধরনের তথ্য ছড়িয়েছিল।

একই দিনে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা সামরিক বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারও বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

পরদিন ৫ আগস্ট লাখো মানুষ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন। একই দিন শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং পরে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

৩৬ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের সমাপ্তি ঘটে। তবে এই আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানি এবং হাজারো মানুষ আহত হওয়ার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব রেখে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের

ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক

আপডেটের সময়: ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

২০২৪ সালের ৪ আগস্ট ছিল জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এদিনই নেওয়া হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত, যা পরবর্তী সময়ে আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়।

সারা দেশে সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালিত হয়। রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী ৯৮ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে এবং মোবাইল ইন্টারনেটসহ ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

এর আগের দিন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে ৪ আগস্ট রাতেই আন্দোলনের সমন্বয়করা নতুন সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট পালনের ঘোষণা দেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ পৃথক বার্তায় দেশবাসীকে পরদিনই ঢাকামুখী হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, ৬ আগস্টের কর্মসূচি ঘিরে সরকার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরও ঢাকায় সমবেত করার প্রস্তুতি ছিল। প্রশাসনের ভেতর থেকে সেই তথ্য আন্দোলনের নেপথ্যে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছালে কৌশলগতভাবে কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারের পূর্বপ্রস্তুতির বড় অংশ কার্যকর করার সুযোগ নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

৪ আগস্ট রাতে আন্দোলনের নেতৃত্বে বিভক্তির গুঞ্জন ছড়ালেও তা প্রত্যাখ্যান করেন সমন্বয়ক সারজিস আলম। তার অভিযোগ, আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করতে গোয়েন্দা সংস্থা ও সরকারপন্থী কিছু মহল এ ধরনের তথ্য ছড়িয়েছিল।

একই দিনে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা সামরিক বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারও বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ৫ নেতা, পুনর্গঠিত হলো নির্বাহী কমিটি