ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) জানিয়েছে, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।
পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, ৪৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পিজিজি আরও জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনো চলছে।
এমভি জুন অ্যাস্টার গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
প্রতিবেদকের নাম 




















