ফেনীর মুহুরীগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ নিজামী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 



















