
ফেনী ও পঞ্চগড় জেলার দায়িত্বে থাকা দুই পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি দায়িত্ব পাওয়া এই দুই কর্মকর্তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১১ মে) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
সূত্র জানায়, মোহাম্মদ মাহবুব আলম খানকে সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে ফেনীতে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
অন্যদিকে, মো. মিজানুর রহমান পঞ্চগড়ে যোগদানের আগে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন–১-এ সহঅধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যাহারের পর দুই কর্মকর্তাকে বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার