ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

ভুয়া প্রোফাইল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের পরিচয় আরও সহজে যাচাই করতে এবার বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্লু ব্যাজ চালু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের একটি সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। এর জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না।

কীভাবে কাজ করবে?

নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর মেটার প্রযুক্তি ভিডিওটির সঙ্গে অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির মিল যাচাই করবে। পরিচয় নিশ্চিত হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

আরও পড়ুনঃ  লিথিয়াম ব্যাটারি উৎপাদনে অটোমেশন ও রোবট প্রযুক্তি যুক্ত করলো লিও আইসিটি কেবলস

কারা পাবেন এই সুবিধা?

মেটার তথ্য অনুযায়ী, এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।

যেসব অ্যাকাউন্টে প্রতারণা, জালিয়াতি বা সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ রয়েছে, সেগুলো ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবে না।

আরও পড়ুনঃ  এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

তবে বর্তমানে এই সুবিধা ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে না।

কোথায় দেখা যাবে ব্যাজ?

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে ব্লু ব্যাজ প্রদর্শিত হবে। শুরুতে এটি ফেসবুক প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং-এ দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কেন আনছে মেটা?

মেটার মতে, এআই প্রযুক্তির অগ্রগতির কারণে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় ও নকল প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে অনলাইন প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি বেড়েছে।

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে বোঝা যাবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি একজন বাস্তব ব্যক্তির এবং তিনি পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির চরিত্র, সুনাম বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধুমাত্র পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সব সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

আপডেটের সময়: ০৬:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬