ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪ সময় দেখুন

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রণবাঘা এলাকায় দীর্ঘদিন ধরে খোলা জায়গায় পুরোনো ব্যাটারি গলিয়ে ঝুঁকিপূর্ণভাবে সীসা তৈরি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘন এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের দায়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন। মামলায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন জানান, খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারি গলানো এবং এসিড মিশ্রিত পানি পরিবেশে ফেলা অত্যন্ত ক্ষতিকর। এসব রাসায়নিক পদার্থ জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, কৃষি উৎপাদনসহ সামগ্রিক পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ  ৪৩তম বিসিএস: নন-ক্যাডার নিয়োগে মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: জেলা প্রশাসন

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

আপডেটের সময়: ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রণবাঘা এলাকায় দীর্ঘদিন ধরে খোলা জায়গায় পুরোনো ব্যাটারি গলিয়ে ঝুঁকিপূর্ণভাবে সীসা তৈরি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘন এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের দায়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত