
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার অথবা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন। বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তার নতুন আবাস হিসেবে গুলশানের বাসায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ সোমবারের মধ্যেই তিনি সরকারি বাসভবন ত্যাগ করবেন। তবে রোববারও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি গুলশান-১ এলাকার নিজ বাসভবনে উঠবেন। পুরো বিষয়টি রাষ্ট্রপতির ব্যক্তিগত উইং তদারকি করছে।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা চলাকালে শুক্রবার গুলশান-১-এর ১২৩ নম্বর সড়কে অবস্থিত ‘গ্রিন ভিলা’ নামের বাসায় নতুন টেলিফোন সংযোগ স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ করতে দেখা যায় সংশ্লিষ্টদের।
বাসাটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, কয়েক দিন আগে মো. সাহাবুদ্দিন নিজে বাসাটি পরিদর্শনে যান। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে এসে রাত পৌনে ৯টার দিকে তিনি বাসা ত্যাগ করেন। এরই মধ্যে বাসায় প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য প্রস্তুতির কাজ শেষ হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় ১৬ মাস পর দেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের মুখে পড়েন তিনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদ থেকেও তার পদত্যাগের দাবি ওঠে।
সবশেষে, মেয়াদের প্রায় পৌনে দুই বছর বাকি থাকতেই শুক্রবার তিনি রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এখন বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় অধ্যায়েরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার