
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫ জেলে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। পরে সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর অন্য একটি ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জন জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার