ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বন্যায় খামার থেকে বেরিয়ে পড়ল শত শত সাপ, আতঙ্কে স্থানীয়রা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৮ সময় দেখুন

চীনের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে সাপের খামার থেকে শত শত সাপ বেরিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। বন্যার পানিতে ভেসে বেড়ানো এসব সাপের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এবং গ্লোবাল টাইমস-এর বরাতে জানিয়েছে, বন্যার পানিতে ডুবে যাওয়া বিভিন্ন সাপের খামার থেকে প্রায় ৯০০টি সাপ বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ইরান-সৌদি উত্তেজনা প্রশমনে নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান? আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি

প্রতিবেদন অনুযায়ী, গুয়াংশির হেংঝু শহরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে সাপ ভেসে বেড়াচ্ছে এবং স্থানীয় মানুষ কোমরসমান পানিতে নেমে সেগুলো ধরার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ   বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে কোবরাসহ কয়েকটি বিষধর প্রজাতিও রয়েছে। এ কারণে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সাপের কামড়ে আহতদের দ্রুত চিকিৎসা দিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

গুয়াংশি অঞ্চল চীনের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাপ চাষ কেন্দ্র। ঐতিহ্যবাহী ওষুধ, চামড়া এবং মাংসের জন্য সেখানে প্রায় ৩ কোটি সাপ পালন করা হয়। ভয়াবহ বন্যার কারণে এসব খামারের অনেকগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রবল বর্ষণে জলাধার উপচে পড়া এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক গ্রাম ও শহর প্লাবিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৮ হাজারের বেশি উদ্ধারকর্মী এবং প্রায় ৫ হাজার ৭০০টি নৌযান মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয়দের বন্যাকবলিত এলাকায় অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

 বন্যায় খামার থেকে বেরিয়ে পড়ল শত শত সাপ, আতঙ্কে স্থানীয়রা

আপডেটের সময়: ০৮:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

চীনের গুয়াংশি অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে সাপের খামার থেকে শত শত সাপ বেরিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। বন্যার পানিতে ভেসে বেড়ানো এসব সাপের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এবং গ্লোবাল টাইমস-এর বরাতে জানিয়েছে, বন্যার পানিতে ডুবে যাওয়া বিভিন্ন সাপের খামার থেকে প্রায় ৯০০টি সাপ বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

প্রতিবেদন অনুযায়ী, গুয়াংশির হেংঝু শহরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে সাপ ভেসে বেড়াচ্ছে এবং স্থানীয় মানুষ কোমরসমান পানিতে নেমে সেগুলো ধরার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে কোবরাসহ কয়েকটি বিষধর প্রজাতিও রয়েছে। এ কারণে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সাপের কামড়ে আহতদের দ্রুত চিকিৎসা দিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

গুয়াংশি অঞ্চল চীনের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাপ চাষ কেন্দ্র। ঐতিহ্যবাহী ওষুধ, চামড়া এবং মাংসের জন্য সেখানে প্রায় ৩ কোটি সাপ পালন করা হয়। ভয়াবহ বন্যার কারণে এসব খামারের অনেকগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।

আরও পড়ুনঃ  ১৫ দিনের সংঘাতে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির