
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২৭ জুলাই) পুনরায় শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় পাঁচ জেলার মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোট ১১৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ হাজার ৩৮৫ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন এবং বহিষ্কৃত হন একজন। কক্সবাজারে ৯ হাজার ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৩ জন, রাঙামাটিতে ৩ হাজার ৯৬৬ জনের মধ্যে ১০৯ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ২১৯ জনের মধ্যে ১৫৪ জন এবং বান্দরবানে ২ হাজার ৬৯২ জনের মধ্যে ৯৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় দুই সপ্তাহ পর পুনরায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তিনি জানান, সব পরীক্ষাকেন্দ্রেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার