
চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচিতে পরিবর্তন এনেছে।
শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্থানে জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।
তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং একই দিন সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরবর্তী কর্মসূচিগুলো চলবে বলে জানিয়েছে দলটি।
এদিকে, শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলার পদযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে উত্তরাঞ্চলের কর্মসূচিও অপরিবর্তিত থাকছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার