
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আগামী ১ আগস্ট থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে ৩০ জুন জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব বিভাগের (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ) সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।
ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য অবশ্যই একটি সক্রিয় মোবাইল নম্বর রাখতে হবে।
নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকা তৈরি করবে। বরাদ্দ ও অনুমোদনের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই থেকেই ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধার আওতায় বিবেচিত হবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার