
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬
বরিশালে গত ২৪ ঘণ্টায় ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কখনো ভারী আবার কখনো মাঝারি আকারের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে বরিশাল মহানগরীর বগুড়া রোড, সদর রোড, বটতলাসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরলেও অফিসগামী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। শহরে যানবাহনের সংকটও দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সাগরে লঘুচাপ ও মেঘমালার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তবে বরিশাল নদী বন্দরে সতর্ক সংকেত থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার