ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরের সরকারের তুলনায় বর্তমান সরকারের কার্যক্রম অনেক ভালো। তিনি দাবি করেন, বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা রাজনৈতিক হয়রানির মতো ঘটনার খবর দেখা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধসকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করা যায় না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে গুম, খুন বা দুর্নীতির মতো ঘটনা ঘটেনি। ইনশাআল্লাহ আমাদের দ্বারাও এমন কিছু হবে না।”

তিনি আরও বলেন, ভোলায় গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতির কোনো অভিযোগ নেই।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অশালীন বক্তব্য পরিহার করে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

এ সময় তিনি নদীভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

পরিদর্শনকালে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

আপডেটের সময়: ০৭:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরের সরকারের তুলনায় বর্তমান সরকারের কার্যক্রম অনেক ভালো। তিনি দাবি করেন, বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা রাজনৈতিক হয়রানির মতো ঘটনার খবর দেখা যাচ্ছে না।

আরও পড়ুনঃ  ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র: কেন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রে ইরানের এই অস্ত্র?

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধসকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করা যায় না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে গুম, খুন বা দুর্নীতির মতো ঘটনা ঘটেনি। ইনশাআল্লাহ আমাদের দ্বারাও এমন কিছু হবে না।”

তিনি আরও বলেন, ভোলায় গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতির কোনো অভিযোগ নেই।

আরও পড়ুনঃ  অপরিকল্পিত উন্নয়নে সংকুচিত হচ্ছে চলনবিল, হুমকিতে জীববৈচিত্র্য

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অশালীন বক্তব্য পরিহার করে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি