ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাঁধন ভাঙেনি মৃত্যুতেও, জড়িয়ে থাকা অবস্থাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার

ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক দৃশ্যের সাক্ষী হয়েছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনায় প্রাণ হারানো এক মা ও তার চার বছরের ছেলেকে পাওয়া গেছে পরস্পরকে জড়িয়ে থাকা অবস্থায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্গি বাঁধের কাছে নর্মদা নদীতে একটি ক্রুজ বোট উল্টে যায়। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

জড়িয়ে থাকা অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার

শুক্রবার (১ মে) সকালে উদ্ধারকারী দল মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে বাঁচানোর শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে মা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

এই পরিবারটি দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের একটি দলের অংশ ছিল। দুর্ঘটনা থেকে বাবা ও মেয়ে বেঁচে গেলেও মা ও ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি।

হঠাৎ ঝড়ে নৌকা উল্টে যায়

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হলে নৌকাটি ভারসাম্য হারায় এবং অল্প সময়ের মধ্যেই পানিতে ডুবে যেতে থাকে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না

তিনি আরও বলেন, “চারপাশে শুধু চিৎকার শোনা যাচ্ছিল, সবাই সাহায্যের জন্য কাঁদছিল।”

দুই ঘণ্টা পানির মধ্যে আটকে ছিলেন এক ব্যক্তি

আরেক উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি সৈয়দ রিয়াজ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনি পানির নিচে আটকে থাকলেও একটি জায়গায় আটকে থাকার কারণে মাথা পানির ওপরে রাখতে সক্ষম হন।

তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন এবং আশপাশ দিয়ে লাশ ভেসে যেতে দেখেছেন। পরে উদ্ধারকারী দল তাকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ভারতে পুতিন, নিরাপত্তার বিশেষ কৌশলে নজর কাড়ল ‘ফ্লাইং ক্রেমলিন’

উদ্ধার অভিযান চলছে

সংবাদ সংস্থা আইএএনএস জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচ শিশুসহ আরও অন্তত নয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শোকের ছায়া দুর্ঘটনাস্থলে

ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের সন্ধানে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

বাঁধন ভাঙেনি মৃত্যুতেও, জড়িয়ে থাকা অবস্থাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১২:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক দৃশ্যের সাক্ষী হয়েছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনায় প্রাণ হারানো এক মা ও তার চার বছরের ছেলেকে পাওয়া গেছে পরস্পরকে জড়িয়ে থাকা অবস্থায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্গি বাঁধের কাছে নর্মদা নদীতে একটি ক্রুজ বোট উল্টে যায়। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

জড়িয়ে থাকা অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার

শুক্রবার (১ মে) সকালে উদ্ধারকারী দল মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিশুটিকে বাঁচানোর শেষ মুহূর্তের চেষ্টা হিসেবে মা তাকে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভারতে পুতিন, নিরাপত্তার বিশেষ কৌশলে নজর কাড়ল ‘ফ্লাইং ক্রেমলিন’

এই পরিবারটি দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের একটি দলের অংশ ছিল। দুর্ঘটনা থেকে বাবা ও মেয়ে বেঁচে গেলেও মা ও ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি।

হঠাৎ ঝড়ে নৌকা উল্টে যায়

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হলে নৌকাটি ভারসাম্য হারায় এবং অল্প সময়ের মধ্যেই পানিতে ডুবে যেতে থাকে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেবের কৌশলগত দ্বীপ দখল, নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

তিনি আরও বলেন, “চারপাশে শুধু চিৎকার শোনা যাচ্ছিল, সবাই সাহায্যের জন্য কাঁদছিল।”

দুই ঘণ্টা পানির মধ্যে আটকে ছিলেন এক ব্যক্তি

আরেক উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি সৈয়দ রিয়াজ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনি পানির নিচে আটকে থাকলেও একটি জায়গায় আটকে থাকার কারণে মাথা পানির ওপরে রাখতে সক্ষম হন।

তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা তিনি সেখানেই আটকে ছিলেন এবং আশপাশ দিয়ে লাশ ভেসে যেতে দেখেছেন। পরে উদ্ধারকারী দল তাকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা