
বাংলাদেশ, ভারত ও চীনসহ কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ।
এর আগে গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস।
এদিকে, যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ আইনের আওতায় চলমান তদন্তে বাংলাদেশ, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের নাম রয়েছে।
নতুন করে শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্প, আরও চাপে পড়তে পারে। একই সঙ্গে মার্কিন বাজারে পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার