
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সফররত বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে গত বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
এতে স্পিকারের সঙ্গে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সংসদের স্পিকারের এই পাকিস্তান সফর দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার