
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আসামি হিসেবে তাঁর জন্য বিমান বা অন্য কোনো কিছু পাঠানোর সুযোগ নেই।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার