
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির একটি প্রতিনিধি দল নতুন ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে বাংলাদেশে এসেছে।
বুধবার এক বার্তায় তিনি বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগত জানানো হয়েছে। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের মার্কিন শীর্ষস্থানীয় কোম্পানিগুলো বাংলাদেশে নতুন সম্ভাবনা যাচাই করছে।
রাষ্ট্রদূত বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে মঙ্গলবার তিন দিনের সফরে মার্কিন ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসে।
সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে। বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার