ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

  • arif
  • আপডেটের সময়: ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৩ সময় দেখুন

বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলাদেশে টেলিযোগযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন আগামী কয়েক বছরে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে যৌথভাবে নতুন একটি উদ্যোগের মাধ্যমে দেশে মোট ১০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তি।

গতকাল মঙ্গলবার ভিওনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভিওনের বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ভিওনের প্রতিনিধিদলে আরও ছিলেন—ভিওনের পরিচালনা পর্ষদের সদস্য মিখিল সোটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে এবং বাংলালিংকের প্রধান করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান।

বৈঠকে ভিওন বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার রূপরেখা তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক ফিনটেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত লাখো মানুষের কাছে সহজলভ্য ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র বীমা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তাদের মতে, এই উদ্যোগ ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। আলোচনার অংশ হিসেবে ভিওন ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ নামে একটি নতুন উদ্যোগের কাঠামোও উপস্থাপন করে। এটি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে প্রস্তাবিত একটি পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ, যেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় যুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  মারধরের ঘটনায় ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিক্ষার্থী বহিষ্কার

উদ্যোগটির লক্ষ্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ভিশন বাস্তবায়নে সহায়তা করা। এর আওতায় মোট ১০০ কোটি মার্কিন ডলারের এফডিআই আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে আগামী কয়েক বছরে ভিওনের ২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি ভিত্তি হিসেবে কাজ করবে।

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানগ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে উন্নত সংযোগব্যবস্থা, পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। শুধু নিজস্ব বিনিয়োগ নয়, ভিওন তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহার করে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে উৎসাহিত করতে চায়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

আগামী দিনে ভিওন ও বাংলালিংক বাংলাদেশে তাদের ডিজিটাল উপস্থিতি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, আইওটি (ইন্টারনেট অব থিংস) সমাধান এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির মতো উন্নত সংযোগসেবার নতুন ক্ষেত্রগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

আপডেটের সময়: ০৯:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলাদেশে টেলিযোগযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন আগামী কয়েক বছরে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে যৌথভাবে নতুন একটি উদ্যোগের মাধ্যমে দেশে মোট ১০০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তি।

গতকাল মঙ্গলবার ভিওনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভিওনের বোর্ড চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ  বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’