
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী হিসেবে বিবেচনা করা উচিত।
রাজ্যে ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিধানের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্রীয় সরকারের নীতিমালা অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন রক্ষার্থে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া উল্লিখিত সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না। একই সঙ্গে তাদের পুলিশি হয়রানিও করা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক বাধ্যবাধকতা নয়।
উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আইনি বিতর্ক রয়েছে। আইনটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন ভিন্নমত পোষণ করে আসছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার