
ঈদ উপলক্ষে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড রোডে বিভিন্ন সরকারি কর্মসূচির কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং যোগ দিবসের মতো আয়োজনের জন্যই ওই স্থান ব্যবহৃত হচ্ছে।
তবে ঈদের নামাজের জন্য অনুমতি না দেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রয়োজনে “বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়া উচিত”—এ ধরনের বক্তব্য দেন তিনি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে, যেখানে তাকে উসকানিমূলক ও বিভাজনমূলক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার