ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের কিছু দুর্গম ও নদীমাতৃক এলাকায় ‘প্রাকৃতিক বাধা’ হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করছে—এমন দাবি করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন কঠিন এমন কিছু এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এই বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি।

এই খবর প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা এটিকে ঝুঁকিপূর্ণ ও অমানবিক হিসেবে উল্লেখ করে সমালোচনা করছেন। অন্যদিকে কিছু বন্যপ্রাণী বিশেষজ্ঞ বলছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নযোগ্য নয় এবং এতে পরিবেশগত ঝুঁকিও বাড়তে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার