
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে মোট ১৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও পদসংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ বিভাগে মোট পাঁচজন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া প্রভাষক পদে ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি, হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম সায়েন্স, মেরিটাইম ল অ্যান্ড পলিসি এবং ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ বিভাগে মোট সাতজন নিয়োগ পাবেন।
অন্যান্য পদের মধ্যে রয়েছে একজন মেডিকেল অফিসার, একজন অফিস সহকারী কাম ডাটা প্রসেসর, একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এবং তিনজন অফিস সহায়ক।
বেতন স্কেল
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। প্রভাষক ও মেডিকেল অফিসার পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। অফিস সহকারী কাম ডাটা প্রসেসর ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা এবং অফিস সহায়ক পদে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য সাত সেট এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য দুই সেট স্বহস্তে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
আবেদন ফি ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬।
নিয়োগের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার