বিশ্ব সংবাদ: বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গে একাধিক আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত।
দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ৭ থেকে ৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে পেট্রাপোলের পাশাপাশি আরও কয়েকটি আধুনিক স্থলবন্দর যুক্ত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্থলবন্দরগুলো মূলত ভারত–বাংলাদেশ ও ভারত–নেপাল সীমান্ত ঘিরে গড়ে উঠবে। সম্ভাব্য স্থানের মধ্যে রয়েছে ঘোজাডাঙ্গা, হিলি, পানিট্যাঙ্কি ও বীরপাড়া।
বর্তমানে এসব এলাকায় স্থল কাস্টমস স্টেশন থাকলেও সেগুলোকে আধুনিক স্থলবন্দরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এলপিএআই। তবে জমি অধিগ্রহণসহ কিছু প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি ধীর গতিতে চলছে।
এলপিএআই চেয়ারম্যান জয়ন্ত সিং জানিয়েছেন, প্রতিটি বন্দরের জন্য প্রায় ৫০ একর জমি প্রয়োজন হবে এবং এগুলো সীমান্ত সংলগ্ন এলাকায় স্থাপন করা হবে।
একটি আধুনিক স্থলবন্দরে সাধারণত কাস্টমস, ইমিগ্রেশন, গুদাম, ট্রাক টার্মিনাল, শীতল সংরক্ষণাগার ও নিরাপত্তা অবকাঠামোসহ বিভিন্ন সুবিধা থাকবে।
সরকারি তথ্য অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোট বাণিজ্যের একটি বড় অংশ স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার