
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয় সংলগ্ন সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, আর বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
এনসিপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেলগুলো নিক্ষেপ করে। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার