পটুয়াখালীর বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে তিনি সেখানে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়ভাবে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বগা ও দুমকি প্রান্তে দুটি মঞ্চ তৈরি করা হয়। এর মধ্যে বগা প্রান্তে আয়োজিত মঞ্চে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে মন্ত্রীর পথরোধ করেন।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আয়োজিত মঞ্চের ব্যানারে তাদের দলের শীর্ষ নেতার ছবি না থাকায় তারা প্রতিবাদ জানান।
এ সময় জামায়াত ও বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় মন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না গিয়ে দুমকি প্রান্তে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে তিনি সেতু প্রকল্পের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য জানিয়ে স্থান ত্যাগ করেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার