
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ দলটির কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন মমতাজ আক্তার বেবি। এ ছাড়া বাগমারাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন বেবি। এ কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার