
ভারতের জেন-জি আন্দোলনের নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে নিজ গ্রামের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে সেখানকার টয়লেট ও অন্যান্য অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের হিনগোলি জেলার নিজ গ্রাম সান্তুক পিম্পরিতে যান অভিজিৎ। সেখানে স্থানীয় সরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি।
পরিদর্শনের সময় স্কুলের টয়লেটের করুণ অবস্থা দেখে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন অভিজিৎ। ভিডিওতে টয়লেটের ভেতরে বিভিন্ন ধরনের আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, ‘কোনো বাচ্চা এটি ব্যবহার করবে কীভাবে?’
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্কুলের সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ছাত্রীরা বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে।
তাদের অভিযোগ, স্কুলে পানি সরবরাহ ব্যবস্থা ঠিকমতো কাজ করে না। পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থাও নেই। পাশাপাশি বেঞ্চের সংকট রয়েছে এবং স্কুলের ওয়াশরুমও অপরিষ্কার। ভবনের অনেক জানালা ভাঙা বা বন্ধ থাকার কথাও জানায় শিক্ষার্থীরা।
অভিজিৎ জানান, এসব সমস্যা সমাধানের বিষয়ে গ্রামের পঞ্চায়েত কমিটি তাকে আশ্বস্ত করেছে। দ্রুত স্কুলের প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
স্কুলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ বলেন, ভারত স্বাধীন হওয়ার ৮০ বছর পার হলেও দেশের অনেক স্কুলে এখনো মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি।
তার অভিযোগ, এতদিন বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও স্কুলগুলোর মৌলিক অবকাঠামো উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। সাধারণ মানুষকে এসব বিষয়ে প্রশ্ন তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অভিজিতের উদ্যোগের অংশ হিসেবে ‘স্কুল ঠিক করো’ নামে নতুন একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের সরকারি স্কুলগুলোর অবকাঠামো, পানি, স্যানিটেশন ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় মৌলিক সুবিধার ঘাটতি সামনে আনার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার