
বাড়ির সামনেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিচে পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক বন্ধুর গাড়িও।
অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা। দুর্ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে এসে দুর্ঘটনার দৃশ্য দেখতে পান।
ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’
তিনি আরও বলেন, ‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনও মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’
দুর্ঘটনার পর ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তার বাড়ির কর্মীরা। চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী জানান, চালক নিজেই স্বীকার করেছেন, তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। কোনও অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
ঋতুপর্ণা বলেন, ‘এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার