
১ সেপ্টেম্বর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, দেশজুড়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়।
দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন।
১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার