
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
বিকাল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সড়কে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ দলের শহীদ নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। শুরুতে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব।
সভাটি সঞ্চালনা করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার