নিজস্ব প্রতিবেদক:
এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ) মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগদানের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্ট্যান্ডিং কমিটির সভা এবং আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আহ্বান জানান।
বিএনপি নেতারা এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, আইসিএপিপির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সম্প্রীতি জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার