
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬
বিএমইউতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব মেধাস্বত্ব দিবস ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট, ইনোভেট’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে “বি ব্লক” চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি সেট, ইনোভেট’।
অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)। আয়োজকদের মতে, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্ব সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও গবেষণার কেন্দ্র। উদ্ভাবনকে এগিয়ে নিতে বিএমইউতে ইনভেনশন হাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ভাবনের সুরক্ষায় পেটেন্ট, কপিরাইটসহ মেধাস্বত্ব বিষয়ে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান যুগে বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. নুরুন নাহার বেগম এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মোজাহিদ মো. ফারুক ওসমানী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার