
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে দেওয়া তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-এর ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের নির্ধারিত পরীক্ষার সময়ই নতুন প্রশ্নপত্রে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী তার সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে বা আঘাত করার জন্য ওই মন্তব্য করেননি।
তিনি আরও বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তবে তিনি সে জন্য দুঃখ প্রকাশ করছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার