ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী জ্বালানি খাতে লুটপাট বন্ধ ও দেশীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: ক্যাব ঢাকার নদী রক্ষায় ৩৭ সদস্যের কেন্দ্রীয় সেল, থাকছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দিশা সালিয়ানের মৃত্যু: পাঁচ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের টিসিবির পণ্য বিক্রিতে কমছে বাজারের মূল্যচাপ: বাণিজ্যমন্ত্রী বন্যার ধাক্কায় থমকে গেল নেপালের বিদ্যুৎ রপ্তানি, বাংলাদেশে সরবরাহ শূন্য যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে ২০ কোটি টাকার সোনা ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪৫০ বলের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ৩০০ রান করে অনন্য এই কীর্তি গড়েন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) চোখধাঁধানো ব্যাটিংয়ে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়ে গেলেন বগুড়ার এই ক্রিকেটার।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, বৈঠকে জোর দ্বিপক্ষীয় সহযোগিতায়

হৃদয়ের জন্য পচেফস্ট্রুমের মাঠটি আরও বিশেষ। ২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর একই ভেন্যুতে দেশের ক্রিকেটে আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিলেন হৃদয়।

২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়

ট্রিপল সেঞ্চুরির পথে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নেন হৃদয়।

এর আগে ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের ইনিংস খেলেছিলেন। এত দিন সেটিই ছিল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

আরও পড়ুনঃ  সীমান্ত সুরক্ষায় দুই বছরের মধ্যে অত্যাধুনিক ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম দিনের খেলা শেষে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শাহরিয়ার বিদ্যুতের রেকর্ড পেরিয়ে যান। এরপর ব্যাট চালিয়ে পৌঁছে যান ৩০০ রানের অবিশ্বাস্য মাইলফলকে।

বাংলাদেশে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় ট্রিপল সেঞ্চুরি। এর আগে তামিম ইকবাল জাতীয় ক্রিকেট লিগে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুনঃ  দুদকের প্রমাণ প্রকাশের দাবি আসিফ মাহমুদের

এ ছাড়া ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল হাসান।

তবে তামিম ও রাকিবুলের ট্রিপল সেঞ্চুরি দুটিই ছিল দেশের মাটিতে ঘরোয়া প্রতিপক্ষের বিপক্ষে। সেই জায়গায় হৃদয়ের কীর্তি আরও আলাদা—বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি।

৪৫০ বলের ধৈর্যশীল ও দীর্ঘ ইনিংসে অপরাজিত ৩০০ রান করে তাওহীদ হৃদয় তাই বাংলাদেশের ক্রিকেটে নিজের নামটি লিখে ফেললেন অনন্য এক রেকর্ডের পাতায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ: মন্ত্রী

বিদেশের মাটিতে হৃদয়ের ইতিহাস, প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি

আপডেটের সময়: ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪৫০ বলের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ৩০০ রান করে অনন্য এই কীর্তি গড়েন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) চোখধাঁধানো ব্যাটিংয়ে তিনশ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়ে গেলেন বগুড়ার এই ক্রিকেটার।

আরও পড়ুনঃ  দেশে হামের ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু

হৃদয়ের জন্য পচেফস্ট্রুমের মাঠটি আরও বিশেষ। ২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর একই ভেন্যুতে দেশের ক্রিকেটে আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের জন্ম দিলেন হৃদয়।

২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়

ট্রিপল সেঞ্চুরির পথে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নেন হৃদয়।

এর আগে ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের ইনিংস খেলেছিলেন। এত দিন সেটিই ছিল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

আরও পড়ুনঃ  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

প্রথম দিনের খেলা শেষে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শাহরিয়ার বিদ্যুতের রেকর্ড পেরিয়ে যান। এরপর ব্যাট চালিয়ে পৌঁছে যান ৩০০ রানের অবিশ্বাস্য মাইলফলকে।

বাংলাদেশে তৃতীয় ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় ট্রিপল সেঞ্চুরি। এর আগে তামিম ইকবাল জাতীয় ক্রিকেট লিগে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুনঃ  নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা