
বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে। তবে প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকর করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চীন থেকে দক্ষ শিক্ষক আনার বিষয়েও কাজ করছে সরকার। এ জন্য দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে বিশেষ সম্ভাবনাময় কিছু পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতে চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষা খাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার