
বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফারজানা মমতাজ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের অক্টোবরে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন সচিব মিরানা মাহরুখ এতদিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাঁকে সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের অংশ হিসেবে সচিব, জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার