
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানুষের কাছে ‘হাত ধোয়া বাবলু’ নামে পরিচিত।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি দুটি মামলা তদন্তাধীন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার