
দেশের বিমান খাতে বিদ্যমান সব ধরনের সিন্ডিকেট ও অনিয়ম নির্মূলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি।’
তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
আফরোজা খানম বলেন, বিমান খাতে যাত্রীদের স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি সেবার মান আরও বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের অনিয়ম ও সিন্ডিকেট বন্ধ করাও জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, প্রবাসীদের জন্য ন্যায্য ও সহনীয় বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে। যাত্রীসেবা আরও উন্নত করা এবং বিমান খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার