
বিশ্বকাপ অভিযান শুরুর আগেই অপ্রত্যাশিত এক ঘটনার মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। দলের প্রশিক্ষণ সরঞ্জাম বহনকারী একটি যানবাহন থেকে বল, বুটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে প্রশিক্ষণ কার্যক্রমের জন্য সরঞ্জাম পরিবহনের সময় এ ঘটনা ঘটে।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চুরির বিষয়টি নিশ্চিত করেছে। তবে তদন্ত চলমান থাকায় তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
কানসাস সিটি পুলিশ জানিয়েছে, দলের একটি যানবাহন শহরে পৌঁছানোর পর কিছু সরঞ্জাম খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আগামী বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ ‘এল’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।
বিশ্বকাপ শুরুর আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়লেও মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দিতে চায় না ইংল্যান্ড শিবির।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার